সাধারণ জিজ্ঞাসা
অর্ডার করতে কি অ্যাকাউন্ট লাগবে?
না। পণ্য কার্টে যোগ করুন, চেকআউটে নাম, ফোন ও ঠিকানা দিন — ব্যস।
কীভাবে পেমেন্ট করব?
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, অথবা EPS-এর মাধ্যমে কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ে অনলাইনে। অনলাইন পেমেন্ট EPS প্রসেস করে; আপনার কার্ডের তথ্য আমরা দেখি না বা সংরক্ষণ করি না।
ডেলিভারিতে কত দিন লাগে?
আপনার এলাকার ওপর নির্ভর করে — চার্জ ও সময় দেখুন ডেলিভারি তথ্য পেজে। সঠিক চার্জ চেকআউটে দেখানো হয়।
আমার সাইজ কীভাবে জানব?
পায়ের দৈর্ঘ্য সেন্টিমিটারে মেপে আমাদের সাইজ গাইডের সাথে মিলিয়ে নিন, অথবা মাপটি WhatsApp 880 1711 924278-এ পাঠান — আমরা সাইজ বলে দেব।
ছবিতে কি আসল পণ্য দেখানো হয়?
হ্যাঁ, আমরা যে পণ্য বিক্রি করি তারই ছবি ও বিবরণ দিই। ভিন্ন স্ক্রিনে রং সামান্য আলাদা দেখাতে পারে।
কুপন ও অফার কীভাবে কাজ করে?
চেকআউটে “কুপন কোড” ঘরে কুপন লিখুন। চলমান অফার নিজে থেকেই প্রয়োগ হয় এবং সেল প্রাইস হিসেবে দেখায়। প্রতি অর্ডারে একটি ছাড় প্রযোজ্য — অফারে বেশি সাশ্রয় হলে চেকআউট আপনার জন্য সেটাই রাখে।
প্রি-অর্ডার কী?
কিছু পণ্য স্টকে আসার আগেই অর্ডার করা যায়। পণ্যের পেজে সম্ভাব্য তারিখ ও প্রয়োজনীয় অগ্রিম দেখানো থাকে। আমরা আপডেট জানাব এবং পণ্য আসামাত্র ডেলিভারি দেব।
অর্ডার পরিবর্তন বা বাতিল করা যাবে?
হ্যাঁ, পাঠানোর আগে — যত দ্রুত সম্ভব অর্ডার নম্বরসহ WhatsApp 880 1711 924278-এ মেসেজ দিন।
অর্ডার কীভাবে ট্র্যাক করব?
অর্ডার নম্বর ও ফোন নম্বর দিয়ে অর্ডার ট্র্যাক করুন পেজ ব্যবহার করুন।
অর্ডারে সমস্যা হলে?
ডেলিভারির ৩ দিনের মধ্যে জানান, আমরা পণ্য বদলে দেব বা টাকা ফেরত দেব। বিস্তারিত আমাদের রিটার্ন নীতিতে।
